🚀 ক্লিন কোড = বেটার কোড
Flutter অ্যাপ ডেভেলপ করার সময় আমরা অনেক সময় বিভিন্ন ফাইলে unused imports রেখে দেই। এগুলো অ্যাপ ক্র্যাশ করায় না, কিন্তু কোডবেসকে অগোছালো করে ফেলে এবং মেইনটেইন করা কঠিন হয়ে যায়। একটা একটা করে ম্যানুয়ালি রিমুভ করার বদলে, Dart আমাদের একটা দারুণ কমান্ড দিয়েছে 👇 প্রজেক্ট রুটে এই কমান্ডটা রান করুন: dart fix --apply ✨ এটা আপনার পুরো প্রজেক্ট স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে— 🧹 Unused imports রিমুভ করবে 🔧 Dart analyzer যে safe fixes সাজেস্ট করে সেগুলো apply করবে ⚡ কোডবেসকে পরিষ্কার ও অপ্টিমাইজ করবে ছোট্ট একটা স্টেপ হলেও, এটা আপনার কোডের readability, maintainability, আর professionalism অনেক বাড়িয়ে দেবে। 👉 তাই পরের বার কোড push করার আগে এই কমান্ডটা চালান আর শিপ করুন একদম ক্লিন প্রজেক্ট! ✅